যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু, আহত ৪৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:২৭ এ এম
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু, আহত ৪৯

খুলনার পাইকগাছায় গত এক বছরে ৬৩টি সড়ক দুর্ঘটনায় আটজন মারা গেছেন এবং ৪৯ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) সংগঠনের পাইকগাছা উপজেলা শাখা।

বুধবার (২১ অক্টোবর, ২০২৬) পাইকগাছার ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দুর্ঘটনার এই হিসাব তুলে ধরেন নিসচার সড়ক দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ।

সেখানে জানানো হয়, ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় মোট ৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিসচা পাইকগাছা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন এম ইলিয়াস হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, অ্যাডভোকেট একরামুল ইসলাম, নিসচার সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে কয়েকটি বিষয় তুলে ধরা হয়। যেমন: বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ট্রাফিক আইন না মানা, ফিটনেস ছাড়া নষ্ট গাড়ি চালানো এবং রাস্তার পাশে অবৈধ হাটবাজার ও দোকানপাট বসানো।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে, গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে এবং রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

সংবাদ সম্মেলন শেষে নিসচার সদস্যরা উপজেলা সদরে বিভিন্ন গাড়ির চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)