যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৫

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৩:০২ এ এম
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটেছে বুধবার দুপুরে এবং মঙ্গলবার দিবাগত মধ্যরাতে।

নিহত ব্যক্তিরা হলেন—ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক ও মুন্সীগঞ্জের মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫), ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রউফ গাজী (৪৩) এবং একই গ্রামের বাসিন্দা ও আড়তের কর্মচারী ইউনুস সরদার (২৫)।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায় ফিরছিল। পথে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমিয়া আক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন এবং যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরার তালা উপজেলাসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তবে হাইওয়ে থানার ওসি মুন্সি পারভেজ আহমেদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এটি পানি থেকে তোলার পর ভেতরে বা নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আঠারোমাইল বাসস্ট্যান্ডের কাছে অন্য দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদার সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, রউফ গাজী চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন।

মঙ্গলবার রাতে কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মাছ চাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে চুকনগর বাজারে গিয়েছিলেন রউফ গাজী। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন দু'জন।

হাইওয়ে থানার ওসি জানান, মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)