যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুলি করে হত্যার অভিযোগ স্বজনদের...

মাগুরায় রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ১১:৩৪ এ এম
মাগুরায় রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে একটি গভীর ছিদ্রের চিহ্ন রয়েছে।

স্বজন ও স্থানীয়দের দাবি, তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের সক্রিয় রাজনীতির পাশাপাশি কউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের মাথার পেছনে ক্ষতচিহ্ন দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিলো। মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়ায় পুলিশকে অবহিত করা হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাকেরকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, বিগত ১৭ বছরে তার বিরুদ্ধে ১০টি রাজনৈতিক মামলা হয়েছিলো।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, যুবদল নেতার মরদেহ উদ্ধারের পর মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে। এটি গুলির আঘাত কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)