যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পূজামণ্ডপ পরিদর্শনে নড়াইলের জেলা প্রশাসক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ১০:৩৪ পিএম
পূজামণ্ডপ পরিদর্শনে নড়াইলের জেলা প্রশাসক

দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম লোহাগড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম উপজেলার নলদী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় লোহাগড়ার কচুবাড়ীয়া দশভুজা সর্বজনীন মন্দির, রামপুর সর্বজনীন পূজা মন্দির, লক্ষ্মীপাশা শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির, ইতনা ব্যানার্জি বাড়ি দুর্গামন্দির, চরদৌলতপুর দুর্গামন্দির, লোহাগড়া নিতাই-গৌর জিউর মন্দির, ছাতড়া সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, এদেশে দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে । এ উৎসবে ভেদাভেদ নেই। ধর্ম যার যার, উৎসব কিন্তু সকলের।

পরিদর্শনকালে আরও ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, লোহাগড়ার ইউএনও এসএম মুস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজবিহারী ঘোষ অন্ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌরপূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, অরুপ চক্রবর্তী, সাংবাদিক রূপক মুখার্জি, কাজী ইমরান, রাশেদ রাসু প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)