যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০১:৪৩ পিএম
কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জায়গা দখল, সীমানা বেড়া দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, কয়রা মৌজায় এসএ ৯৫২ ও ৭১ খতিয়ানের ২১১ দাগে ১৯ শতক ২৯ পয়েন্ট এবং ২৪৮ দাগে ১১ শতক ২১ পয়েন্টসহ মোট সাড়ে ৩০ শতক জমি ক্রয় করে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সংশ্লিষ্ট জমিটি বিভিন্ন সময়ে একাধিকবার হস্তান্তর হওয়ার পর তিনি দলিলমূলে তা ক্রয় করেন এবং নিজের নামে নামজারি সম্পন্ন করেন।

নজরুল ইসলামের দাবি, জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে বণ্টন ও সুরাহার জন্য তিনি আদালতের শরণাপন্ন হন। এ বিষয়ে কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মামলা (মামলা নং- ৭৪/২৫) দায়ের করেন। পরবর্তীতে ওই জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে গত ৬ অক্টোবর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে মামলাটি আদেশ প্রদানের অপেক্ষায় রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আদালতের আদেশ প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের আজিজুল হকসহ বেশ কিছু লোক বিরোধপূর্ণ জমির প্রায় ৮ শতক অংশ জবরদখল করে সীমানা বেড়া দেন। এ সময় বাধা দিলে নজরুল ইসলামকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং জীবননাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

নজরুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, বিরোধপূর্ণ জমি জবরদখল করা হলে তার অপূরণীয় ক্ষতি হবে। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের বেআইনি কার্যক্রম বন্ধে এবং নিজের জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে এ বিষয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এছাড়া আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিপক্ষের বিরুদ্ধে কয়রা থানায় নতুন করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আজিজুল হক বলেন, ‘আমি আমার নিজের জায়গায় ঘেরাবেড়া দিয়েছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)