যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৫:২৮ পিএম
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে।

এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা ও মুজিবর রহমানের ছেলে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে খুলনাগামী একটি খালি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় কাভার্ড ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা জানান, বেনাপোল থেকে সকাল ১১টার দিকে `বেনাপোল এক্সপ্রেস' খালি ট্রেনটি ছেড়ে আসে।

ট্রেনটি সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে ঝিকরগাছা স্টেশন অতিক্রম করে। স্টেশন অতিক্রম করার কিছু দূর পরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)