কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আমার দেশ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি এবং হারুনার রশীদ বুলবুল (দৈনিক বাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৪ নভেম্বর বুধবার নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করে।
গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডিগ্রি কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান।
তফসিল অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই তিনটি পদে আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।
সভাপতি পদে ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি মো. আবদুল জলিল, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. শামীম আখতার মুকুল, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, গ্রন্থাগার সম্পাদক মো. আবদুস সালাম, নির্বাহী সদস্য মো. মাসুদুজ্জামান মাসুদ, মো. আকতার হোসেন, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিনসহ ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪ নভেম্বর তাদের নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।