যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৪:০৫ পিএম
পাইকগাছায় বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

খুলনার পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে দাতা সংস্থা ‘ওয়াটারএইড বাংলাদেশ’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নবলোক পরিষদ’-এর সহযোগিতায় পাইকগাছা পৌর কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করে।

ক্যাম্পেইন উপলক্ষে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নবপল্লীসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশ এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশসহ যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে, পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমির ডা. জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার।

এছাড়াও ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা ও নিপু খানম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ, মুক্তা বিশ্বাস, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ ও শফিকুল ইসলাম সভায় অংশ নেন।

পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, 'পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।' যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে পৌরসভাকে একটি আদর্শ ও আধুনিক জনপদে রূপান্তর করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)