যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মাগুরায় প্রস্তুতিমূলক সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মাগুরায় প্রস্তুতিমূলক সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।

এছাড়াও জেলা শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক কেশব কুমার দাস ও এনজিও সমন্বয়কারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ দিবসটির গুরুত্ব তুলে ধরে এটি আন্তরিকতা ও যথাযথ মর্যাদার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)