যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৩:২৫ পিএম
অভয়নগরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত

যশোরের অভয়নগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৫৫) নামে এক ভ্যানচালক ও সামাদ বিশ্বাস (৫০) নামে একজন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। সামাদ বিশ্বাস একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন ভ্যানচালক আব্দুল ওহাব। ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)