যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় ডিজিটাল নিরাপত্তা ও জেন্ডার সচেতনতা বিষয়ে জনপ্রতিনিধিদের সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৫:৩৮ পিএম
কয়রায় ডিজিটাল নিরাপত্তা ও জেন্ডার সচেতনতা বিষয়ে জনপ্রতিনিধিদের সভা

খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির গুরুত্ব বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে 'ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স' (সমতায় তারুণ্য) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে এই সভার সহযোগিতা করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সচেতন ব্যবহার অত্যন্ত জরুরি। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে জেন্ডার বৈষম্য দূর করতে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রকল্পের উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুব্রত মুণ্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সুজাউদ্দৌলা, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং কয়রা কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা।

সভায় বক্তারা অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল এবং নিজ নিজ এলাকায় জেন্ডার সমতা বজায় রাখতে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর খাদিজা আক্তার মিম, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার ও হাসিবুল ইসলাম টুটুলসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)