যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুরে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৩:৪৩ পিএম
দৌলতপুরে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডিশ কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে কাজে বের হয়ে রোকন মোটরসাইকেল যোগে শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)