যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪৩ ধাপ এগোলো যবিপ্রবি

রুহুল আমিন

, যবিপ্রবি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪৩ ধাপ এগোলো যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ এ গত বছরের তুলনায় ৪৩ ধাপ এগিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬৪৪তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর এ অবস্থান ছিল ৬৮৭তম।

এদিকে ২০২৪ সালের কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি এর আগের সর্বোচ্চ অবস্থান (৫৫১-৬০০) অর্জন করেছিল। এবারের তালিকায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এশিয়ায় ৬৪৪তম অবস্থানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির অবস্থান ১৮০তম।

গত ৩ নভেম্বর কিউএস তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করে।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের এক হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, ‘গতবারের তুলনায় এবার এশিয়া র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি ৪৩ ধাপ এগিয়েছে, যা আমাদের জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

‘তবে আমাদের আরও ভালো করার সুযোগ রয়েছে। সেসব ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে সবাই মিলে কাজ করতে চাই। যবিপ্রবিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করছি,’ বলেন উপাচার্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)