যশোর, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে গোয়ালঘরে আগুন:

চোখের সামনে পুড়ে মারা গেল আট পশু, ক্ষতি পাঁচ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:০৪ পিএম
চোখের সামনে পুড়ে মারা গেল আট পশু, ক্ষতি পাঁচ লাখ টাকা

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে গোয়ালঘরে আগুনে পুড়ে চারটি গরু ও চারটি ছাগল মারা গেছে। একই আগুনে গোয়ালঘরের পাশে থাকা বসতঘর ও ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে গ্রামের চা–বিক্রেতা ওহাব বিশ্বাসের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওহাব বিশ্বাস ওই গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে। তিনি ধনঞ্জয়পুর বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

ক্ষতিগ্রস্ত ওহাব বিশ্বাস বলেন, ‘গোয়ালঘরটি পাকা হলেও ওপরে দোচালা টিনের ছাউনি ছিল। টিনের মাঝের ফাঁকা জায়গায় পাটকাঠি (শলা) রাখা ছিল। রাতে মশার উপদ্রব থেকে বাঁচতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমাতে গিয়েছিলাম। রাত একটার দিকে হঠাৎ গরু-ছাগলের ডাক শুনে বাইরে বের হয়ে দেখি, গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের মধ্যে গরু-ছাগলগুলো ছটফট করছিল। অনেক চেষ্টা করেও সেগুলো বের করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে মারা গেল।’

তিনি আরও জানান, আগুন গোয়ালঘর থেকে পাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া চারটি গরুর আনুমানিক মূল্য তিন লাখ টাকা ও চারটি ছাগলের মূল্য ৪০ হাজার টাকা। ঘর ও আসবাবপত্রসহ সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ওহাব বিশ্বাসের চাচাতো ভাই জিল্লু বিশ্বাস বলেন, ‘আমার ভাইয়ের থাকার একটি মাত্র ঘর এবং এর সাথেই গোয়ালঘর। গোয়ালঘরের ওপরে পাটকাঠি রাখা ছিল, এ ছাড়া পাশেই গরুর খাবার হিসেবে বিচালির (খড়) পালা ছিল। রাতে আগুন লাগার খবর শুনে দৌড়ে এসে ভয়াবহ দৃশ্য দেখি। অনেক চেষ্টা করেও আমরা আগুন নেভাতে পারিনি। একপর্যায়ে সব পুড়ে ছাই হয়ে যায়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওহাব বলেন, ‘রাত একটার দিকে আগুনে ওহাব বিশ্বাসের গোয়ালঘর ও বসতঘর পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চারটি গরু ও চারটি ছাগল মারা যাওয়ায় পরিবারটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। চা বিক্রি করে চলা এই মানুষটির জন্য পশুগুলো ও ঘরের জিনিসপত্রই ছিল একমাত্র সম্বল। এমন ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে অত্যন্ত কঠিন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)