যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নাশকতার মামলায় ২২ জন পাকড়াও

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
যশোরে নাশকতার মামলায় ২২ জন পাকড়াও

যশোরে বিশেষ অভিযানে জেলাজুড়ে আরও ২২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে নয়জনকে আটক করা হয়।

সোমবার রাত থেকে শুরু করে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবাধাল গ্রামে গোপন সভা করে স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ নভেম্বর চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন, পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, চাঁচড়া ডালমিল এলাকার মৃত শেখ আহমদ আলীর ছেলে কামরুজ্জামান, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের তবিবর রহমানের ছেলে রাসেল হোসেন এবং বকচর হুশতলা এলাকার মানিক ফকিরের ছেলে নজরুল ইসলাম।

অন্যদিকে, ২০২৫ সালের ২৯ অক্টোবর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে নাশকতার উদ্দেশ্যে ব্যানার তৈরির অভিযোগে থানায় একটি মামলা হয়। ওই মামলায় রাজন আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কাজীপাড়া কাঁঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গত ১৮ নভেম্বর রাতে যশোর-নড়াইল সড়কের ফতেপুর নুরিতলায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় রাজা মিয়া নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ আগস্ট সন্ধ্যার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি যাওয়ার রাস্তায় কাঁঠালতলা এলাকায় সরকারবিরোধী মিছিল করেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, সদর উপজেলার ভায়না গ্রামের জুলহাস উদ্দিন, জিরাট গ্রামের শামীম হোসেন এবং পালবাড়ি গাজীরঘাট এলাকার লোকমান হোসেন।

পুলিশ জানিয়েছে, ধরা পড়া নয়জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ১৩ জনকেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)