মণিরামপুর (যশোর) প্রতিনিধি
বিপ্লব হোসেনের ফাইল
ছবি:
মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব যশোরের মণিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামের বায়েজিদ হোসেনের ছেলে। তিনি তিন বছর ধরে মালয়েশিয়ার শাহ আলম শহরে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করতেন এবং শহরের একটি বহুতল ভবনের নয়তলায় বসবাস করতেন।
বিপ্লবের বাবা বায়েজিদ হোসেন জানান, তার দুই ছেলের মধ্যে বিপ্লব বড়। মঙ্গলবার বিকেলে বিপ্লব বাসায় ছিলো। সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
তবে কীভাবে সে নয়তলা থেকে নিচে পড়েছে, তা নিশ্চিত হতে পারেনি পরিবার। এ ঘটনায় বিপ্লবের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।