কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই স্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উই-এর পরিচালক শরিফা খাতুন, নারীনেত্রী তৃপ্তি বিশ্বাস, রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস ও সাংবাদিক ময়না খাতুন প্রমুখ।
বক্তারা পরিবার, কর্মক্ষেত্র ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের কঠোর প্রয়োগের দাবি জানান।