যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ‘সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার’ প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৫:৩৭ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:৪১ পিএম
সাতক্ষীরায় ‘সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার’ প্রতিবাদে মানববন্ধন

‘রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার’ প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে 'সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করেন। ওই সময় তিনি মাছের ঘেরে পালিয়ে জীবন রক্ষা করেন। একই দিন মব সৃষ্টি করে একটি সভা থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশে সোপর্দ করা হয়। এ ছাড়া মোহনা টিভির যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকে একই কায়দায় তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে তুলে নিয়ে পুলিশে দেওয়া হয়।

বক্তারা এসব ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনিসংকেত উল্লেখ করে বলেন, ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকদের কাজ। যখনই সাংবাদিকেরা স্থানীয় অসংগতিগুলো সরকারের নজরে আনার চেষ্টা করছেন, তখনই ক্ষমতাসীনদের পক্ষ থেকে মব সৃষ্টি করা হচ্ছে। এতে দেশের সাংবাদিক সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে।

গণমাধ্যমের কণ্ঠ রোধ করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে মন্তব্য করে বক্তারা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে হবে। অবিলম্বে শ্যামনগরের তিন সাংবাদিকের ওপর হামলার ও মব সৃষ্টির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারকর্মী মাধবচন্দ্র দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, প্রথম আলো বন্ধুসভার জাহিদা জাহান মৌ, ভিবিডির সাজেদুল ইসলাম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা রানী এবং ল' স্টুডেন্ট ফোরামের অহিদুল ইসলাম প্রমুখ।


 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)