যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১২:৩৩ পিএম
যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় বিস্ফোরণে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়ার ছয়তলা ভবনের সামনে বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন ওই দুই শ্রমিক।

এ সময় কোদালের আঘাতে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাতেপ্রাপ্ত হন।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সুজন হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)