যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুর পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর,২০২৬, ১২:৪৭ এ এম
মেহেরপুর পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া স্থানগুলো হলো—পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের ফটকসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারটি স্থান থেকে একটি করে মোট চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। কালো কচটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল। কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের ফটক, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের ফটক ও কমিউনিটি সেন্টারের সামনে টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখার কথা জানানো হয়।

বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত উল্লিখিত স্থানগুলোতে অভিযান চালিয়ে চারটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করে। তবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটকে কিছু পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এমন বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)