যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপহরণের সময় খুলনায় দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১২:১৬ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৩:৩৪ পিএম
অপহরণের সময় খুলনায় দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার

খুলনার বটিয়াঘাটায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মল্লিকের মোড় এলাকায় ইমন হোসেন নামে ওই যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) ও মো. আরিফ (২০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে লাল রঙের একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও তিনটি ফোন জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই রাতে পলাতক আসামিদের ধরতে অভিযান চালায় বটিয়াঘাটা থানা-পুলিশ। এ সময় জলমা ফেরিঘাট-সংলগ্ন একটি মন্দিরের সামনে থেকে ভুক্তভোগী ইমন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)