যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইল প্রেসক্লাব লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:১৩ পিএম
নড়াইল প্রেসক্লাব লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নড়াইল প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে প্রেসক্লাব ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, শনিবার রাতে নড়াইল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ভবনের হলরুমে সাধারণ সভা চলছিল। সভা চলাকালে রাত সাড়ে সাতটার দিকে প্রেসক্লাব ভবন লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সভায় উপস্থিত সাংবাদিকসহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের স্থান ঘুরে দেখেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে এখনও কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)