যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় সেনা পরিচয়ে কনে দেখতে যাওয়া যুবক হাজতে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
সাতক্ষীরায় সেনা পরিচয়ে কনে দেখতে যাওয়া যুবক হাজতে

সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্র সেজে মেয়ে দেখতে গিয়ে আটক হওয়া আমির হামজা নামে এক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ওই সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর কথিত পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন।

কারাগারে পাঠানো আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতের মুহুরি হিসেবে কাজ করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)