যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরার ভোমরা সীমান্তের নিরাপত্তা পরিদর্শনে জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর,২০২৬, ০১:০৩ এ এম
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর,২০২৬, ০১:১০ এ এম
সাতক্ষীরার ভোমরা সীমান্তের নিরাপত্তা পরিদর্শনে জেলা প্রশাসক

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

শনিবার (২৮ নভেম্বর) তিনি সীমান্তবর্তী হাড়দ্দা ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এ সময় সীমান্তের নিরাপত্তা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি স্থানীয় ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তাও পরিদর্শনে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)