যশোর, বাংলাদেশ || রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিখোঁজ ভ্যানচালক কিশোরের অর্ধগলিত লাশ চিত্রায়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:০৭ পিএম
নিখোঁজ ভ্যানচালক কিশোরের অর্ধগলিত লাশ চিত্রায়

নিখোঁজের তিনদিন পর অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিক মোল্যা নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে।

এ ঘটনায় আহত অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৫ নভেম্বর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় অনিক। সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাসের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে যায় সে। এরপর থেকে ভ্যানসহ দুই চালক অনিক ও রিহাদ নিখোঁজ ছিল।

ওই দিন রাতেই পেড়লিস্থান এলাকায় চিত্রা নদী থেকে মুমূর্ষু অবস্থায় রিহাদকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আশঙ্কাজনক এবং অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।

এদিকে, তিনদিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে একই এলাকা থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের স্বজন ও জেলা পুলিশ। ‘ঘটনার সাথে জড়িতদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আল আমিন বলেন, ‘দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পারি, পেড়লিস্থানে চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার কররা হয়। নিহতের স্বজনরা মরদেহটি অনিক ওরফে উসমানের বলে শনাক্ত করেছেন।’

তিনি বলেন, সুরতহালে অনিকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)