স্টাফ রিপোর্টার
, যশোর
বিকাশমান মিডিয়া আউটলেট সুবর্ণভূমির নতুন কার্যালয় উদ্বোধন হবে আজ শনিবার। সন্ধ্যা সাড়ে ৬টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কার্যালয়টি উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
সুবর্ণভূমির নতুন কার্যালয় উদ্বোধনের বিষয়টি মিডিয়া আউটলেট কর্তৃপক্ষ লিখিতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট নিজেও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে আজ কর্মব্যস্ত দিন অতিবাহিত করবেন।
সুবর্ণভূমির নতুন কার্যালয় উদ্বোধন ছাড়াও তার কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়।
বেলা সোয়া ১১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন, দুপুর সোয়া ১২টায় শার্শার উলাশী খাল পুনঃখনন স্থান পরিদর্শন, বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাট বীজ বিতরণ করবেন তিনি।
এদিন বিকাল ৪টায় ইকো’র উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ এবং বিকেল সাড়ে ৪টায় বিএনপির যৌথ সভায় যোগদান করবেন প্রতিমন্ত্রী অমিত।