ঝিনাইদহ প্রতিনিধি
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পানি নিষ্কাশন ও কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুইটি খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ভায়না গ্রামের জটারখাল সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, পিআইও আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারসহ অন্যান্যরা।
পরে একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের কাটাখালের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৬ দশমিক ২৪ কিলোমিটার এই খাল দুটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬২ লাখ টাকা।