যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ ভ্রমণে ঝিনাইদহের আলিমদার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৫:৫০ পিএম
বাংলাদেশ ভ্রমণে ঝিনাইদহের আলিমদার

স্বপ্ন, সাহস ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে সারাদেশ ঘুরে দেখার এক ব্যতিক্রমী অভিযানে নেমেছেন ঝিনাইদহের যুবক আলিমদার (২৬)।

গত ২৮ মার্চ চুয়াডাঙ্গা থেকে শুরু হয়েছে তার এই ভ্রমণ। লক্ষ্য, বাংলাদেশের ৬৪টি জেলা বিনা খরচে ভ্রমণ। এছাড়া, বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে বাস্তব জীবনের সৌন্দর্য উপভোগে উৎসাহিত করা।

আলিমদার ঝিনাইদহ সদরের মধুহাটি ইউনিয়নের নূর বক্স সর্দারের ছেলে। তিনি কোর্টচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। শুক্রবার ১১তম জেলা হিসেবে ঠাকুরগাঁওয়ে অবস্থান করেন। শনিবার (১১ এপ্রিল) ১২তম জেলা হিসাবে পঞ্চগড় যাওয়ার কথা।

আলিমদার জানান, তার এই যাত্রার উদ্দেশ্য শুধু ভ্রমণ নয় বরং দেশের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত খাবার এবং সাধারণ মানুষের জীবনযাপনকে কাছ থেকে জানা। তিনি মনে করেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার তরুণদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই নিজের এই উদ্যোগের মাধ্যমে তিনি একটি বার্তা ছড়িয়ে দিতে চান, ‘টাকা নয়, ইচ্ছাশক্তি থাকলে ভ্রমণ সম্ভব, আর ভ্রমণ মানুষকে নতুনভাবে চিনতে শেখায়।’

এই দীর্ঘ পথে আলিমদারের সবচেয়ে বড় ভরসা পথের মানুষ। ট্রাক, বাস এবং স্থানীয়দের সহযোগিতায় তিনি এক জেলা থেকে আরেক জেলায় এগিয়ে চলেছেন। অনেক অচেনা মানুষ তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যা তার ভ্রমণকে আরও সহজ ও অর্থবহ করে তুলেছে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই মনে করছে, আলিমদারের এই ভ্রমণ তরুণসমাজকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে এবং বাস্তব জীবনের সৌন্দর্য আবিস্কারে উৎসাহ জোগাবে।

আলিমদার বলেন, ভ্রমণ শেষে দেশের প্রতিটি জেলার অভিজ্ঞতা তুলে ধরতে চাই।যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য, সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)