যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোর সন্দেহে আটক, গলায় মালা পরিয়ে পুলিশে দিলো জনতা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৬:২৬ পিএম
চোর সন্দেহে আটক, গলায় মালা পরিয়ে পুলিশে দিলো জনতা

নড়াইলের কালিয়া উপজেলায় ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির অভিযোগে মামুন শেখ নামে এক ব্যক্তিকে আটক করে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এই চাঞ্চল্যকর ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তকে পুলিশে তুলে দেয় স্থানীয় জনতা।

স্থানীয়রা দাবি করছেন, গত শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে পালাচ্ছিলেন মামুন শেখ। ছোট কালিয়া মোড় এলাকায় পৌঁছালে এক নিরাপত্তা প্রহরী তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় দশ কেজি গলদা চিংড়ি এবং একটি বিষের বোতল উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ঘের মালিক ও স্থানীয়রা ভিড় করেন। তাদের দাবি, একপর্যায়ে স্থানীয়রা কিছুটা ‘মজার ছলে’ আটক মামুনের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দেয় এবং তার মাছ চুরির স্বীকারোক্তিমূলক একটি ভিডিও রেকর্ড করে। পরে সেই ভিডিওটি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়।

অভিযুক্ত মামুন শেখ কালিয়া উপজেলার কুঞ্জুপুর (বড়নাল) এলাকার বাদশা শেখের ছেলে। স্থানীয়দের দাবি, মামুনের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ ও মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘গত শুক্রবার মামুনকে গলদা চিংড়িসহ আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চুরির মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)