স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোরের সহযোগিতায় সুইড প্রতিবন্ধী স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদদৌলা, সাংগঠনিক সচিব কাউসার আহমেদ, সদস্য এ কে এম শরফুদ্দৌলা ছটলু ও রবিউল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক বাদল, ক্রীড়া সংগঠক আনিসুর রহমান মুকুল এবং সুবর্ণভূমির পৃষ্টপোষক ও তরুণ সমাজসেবক এজাজ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হাসান, স্বপ্নতরীর সভাপতি ওয়াহিদুজ্জামান রানা, সহসভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহিনুর আক্তার, শেকড় যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার ও দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসান।
এছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা ও রাহেলা খাতুন, জুনিয়র শিক্ষক সাবিনা খাতুন ও ফাতেমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নতরী যশোরের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন।