যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ১১:৩৮ এ এম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০১:২২ পিএম
ঝিনাইদহে ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ শহরে একটি বহুতল ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও নিচে পড়ে গিয়ে তৈয়ব আলী (৪৪) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকার একটি মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন শ্রমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন। ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফুট দূরত্ব দিয়ে ওজোপাডিকোর হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনটি অতিক্রম করেছে। ঘামে ভেজা শরীরে কাজ করার সময় তৈয়ব আলী অসাবধানতাবশত ওই লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে ঝুলন্ত অবস্থায় দেখে আশপাশের দোকানদাররা ছুটে আসেন এবং চারতলার ছাদ থেকে রঙের বালতি বাঁধার দড়ি দিয়ে তাকে উপরে তোলার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পুনরায় বিদ্যুতের লাইনের ওপর ছিটকে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কের ওপর আছড়ে পড়েন। এতে তার মাথা ফেটে প্রচণ্ড রক্তপাত শুরু হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

নিহতের সহকর্মী নাইমুল ইসলাম জানান, "আমরা দুজন সকাল থেকে ভবনের সামনের অংশে কাজ করছিলাম। কাজের সময় আমাদের কোনো সেফটি বেল্ট ছিল না। ভবনের একেবারে পাশ দিয়েই হাইভোল্টেজ লাইনটি যাওয়ায় এই ঝুঁকি তৈরি হয়েছিল।"

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম আশরাফুজ্জামান সজীব জানান, তৈয়ব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়া তার মৃত্যুর কারণ হতে পারে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, "বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে এক রঙমিস্ত্রির মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)