স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের মুড়লি এলাকার গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান চাঁচড়া কলোনিপাড়ার মোমিনুর রহমান বাবুর ছেলে। তিনি ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোস্তাফিজুর মুড়লি এলাকায় শ্যামলের গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন। ওয়েল্ডিং (ঝালাই) করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
এসময় গ্যারেজে থাকা সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ইনর্চাজ ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।