যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরিয়াল ছাড়া তেল না পেয়ে মেহেরপুরে পাম্প ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৪:১৬ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৪:৪০ পিএম
সিরিয়াল ছাড়া তেল না পেয়ে মেহেরপুরে পাম্প ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর শহরের একটি তেল পাম্পে সিরিয়াল ছাড়া তেল না দেওয়ায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল যুবক। রোববার দুপুর ১টার দিকে শহরের কাথুলী সড়কের ‘জেড কে ফিলিং স্টেশনে’ এই তণ্ডব চালানো হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাথুলী মোড়ের ওই ফিলিং স্টেশনে বেশ কয়েকজন যুবক প্রায়ই জোরপূর্বক পেট্রোল ও ডিজেল নিয়ে যেত। আজ সাধারণ গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল নিচ্ছিলেন। এসময় ১০-১৫ জনের একদল যুবক হঠাৎ এসে লাইনের নিয়ম তোয়াক্কা না করে আগে তেল দাবি করে। পাম্প কর্তৃপক্ষ অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পাম্পে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়।

জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস অভিযোগ করে বলেন, "মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রতিদিন পাম্পে এসে সিরিয়াল ছাড়া তেল নেওয়ার জন্য ঝামেলা করে। আজ প্রায় ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে এসে হট্টগোল শুরু করে।

বাধা দেওয়ায় তারা অতর্কিত হামলা চালিয়ে পাম্পের আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করে। এভাবে নিরাপত্তাহীনতায় আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা অসম্ভব।" তিনি আরও জানান, এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তেল পাম্পে ভাঙচুরের খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)