যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে চালক-সহকারীকে মারধরের প্রতিবাদে বাস ধর্মঘট, ভোগান্তি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৪ মে,২০২৬, ০২:১০ পিএম
আপডেট : সোমবার, ৪ মে,২০২৬, ০২:৪২ পিএম
মেহেরপুরে চালক-সহকারীকে মারধরের প্রতিবাদে বাস ধর্মঘট, ভোগান্তি

বাস চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে লোকাল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে একটি অটোবাইকের সাথে 'গোল্ডেন এন্টারপ্রাইজ' নামে একটি লোকাল বাসের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাসের চালক রানা আহমেদ ও সুপারভাইজার কমল হোসেনকে মারধর করেন এক মোটরসাইকেল চালক ও স্থানীয়রা। এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিকেল পাঁচটা থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৪ মে) সকাল থেকেও মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে কোনো লোকাল বাস ছেড়ে যায়নি। রোববার দিবাগত রাতে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। রাতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, আমঝুপি এলাকায় একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রাব্বি আহমেদ বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা আজই সুষ্ঠু সমাধান চান। দ্রুত সমাধান না হলে আন্তঃজেলার সকল রুটে এবং প্রয়োজনে দূরপাল্লার পরিবহনও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন