যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে প্রতিবেশীর হুমকিতে আতঙ্কিত পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট : রবিবার, ১৭ মে,২০২৬, ০৩:৪২ পিএম
যশোরে প্রতিবেশীর হুমকিতে আতঙ্কিত পরিবারের সংবাদ সম্মেলন

যশোর শহরের জেনারেল হাসপাতাল মোড় এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশীর নানা হয়রানি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ মে) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাতেমা বেগম এই অভিযোগ করেন। ফাতেমা ওই এলাকার সাখাওয়াত হোসেন মন্টুর মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বেগম জানান, প্রতিবেশী আব্দুস সালাম ও তার পরিবারের সদস্যদের সাথে জমি ও বাড়ি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এর জেরে সালাম ও তার লোকজন তাদের মারপিটের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি পৈত্রিক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলেও বাধা প্রদান করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৪ মে বিবাদীরা তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় প্রতিপক্ষের সামাদের নাতি রাবিত চাকু নিয়ে প্রকাশ্যে তাদের হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ফাতেমার বড় ভাই শহীদ আল মামুন কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

ফলে বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)