যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৩:৫০ পিএম
মহেশপুরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরের দিকে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করা হয়।

আসন্ন অর্থ বছরে সর্বমোট ২ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ১৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান। সভায় বাজেট বিবরণী পাঠ করেন ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর সুমন ইসলাম।

বাজেট ঘোষণাকালে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান এবং জামায়াত নেতা আব্দুর রশিদ। বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এই বাজেটের সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া খাতুন, রেহেনা খাতুন ও আবেদা খাতুনসহ ইউপি সদস্য আব্দুল কাদের, আবু তালেব, আব্দুল, শাহাদুল ইসলাম, শাহিনুর, অলিয়ার রহমান, হুমায়ুন কবির, বেল্টু মিয়া ও মো. নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বাজেট সেশনে উপস্থিত নাগরিকরা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। চেয়ারম্যান আমিনুর রহমান সবার সহযোগিতা নিয়ে একটি আদর্শ ও স্বনির্ভর ইউনিয়ন গঠনে এই বাজেট বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)