স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকের টাকার জন্য স্বামীর হাতে নির্মম ও নৃশংসভাবে খুন হওয়া গৃহবধূ ছামিনা আক্তার শাম্মির দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৮জুন) আসর নামাজ শেষে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামে শফিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাম্মীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। জানাজার নামাজ শেষে মরহুমার মরদেহ ঝুমঝুমপুর এলাকার প্রধান কবরস্থানে দাফন করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর শোক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নির্মম এই হত্যাকাণ্ডের ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।