স্টাফ রিপোর্টার
, যশোর
স্পীড গ্যারেজ-এর পক্ষ থেকে যশোরে শুরু হয়েছে রয়্যাল এনফিল্ড বাইক শো। সোমবার (৮ জুন) মণিহার কমপ্লেক্স চত্বরে এই শো শুরু হয়। বাংলাদেশের বাজারে ব্রান্ডটির আনুষ্ঠানিক যাত্রার পর থেকে সারাদেশের মতো যশোরেও বাইকপ্রেমীদের মাঝে এর কিছু কিছু মডেল তুমুল উন্মাদনা সৃষ্টি করেছে। যশোরে এই বাইক-শো আয়োজন এই উন্মাদনায় বাড়তি রসদ যোগাবে বলে বাইকপ্রেমীদের প্রত্যাশা।
প্রদর্শনীতে রয়্যাল এনফিল্ডের বেশকিছু মডেলের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ৩৫০ সিসির দুটি মডেল প্রদর্শন করা হচ্ছে।
বাইকগুলোর সিগনেচার 'থাম্প' (Thump) বা চেনা ইঞ্জিন সাউন্ড এবং রেট্রো লুক দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
শো তে প্রদর্শিত মডেলগুলোর মধ্যে রয়েছে, Classic 350: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী ও ভিন্টেজ লুকের বাইক।
Hunter 350: শহুরে রাইডিংয়ের জন্য স্পোর্টি ও কিছুটা হালকা ওজনের আধুনিক ডিজাইনের বাইক।
স্পীড গ্যারেজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দর্শনার্থীরা কেবল বাইক দেখাই নয়, বরং এক্সপার্টদের কাছ থেকে এর ইঞ্জিন ফিচার, মাইলেজ এবং ব্রেকিং সিস্টেম (ABS) সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। একই সাথে কমপ্লেক্স প্রাঙ্গণে এই শোতে থাকছে বুকিং সুবিধা এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাইকটির রাইডিং এক্সপেরিয়েন্স নেওয়ার দারুণ সুযোগ।
৮ জুন থেকে কয়েকদিন এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
যশোর ও এই অঞ্চলের বাইক লাভারদের জন্য রয়্যাল এনফিল্ডের এই রাজকীয় রূপ কাছ থেকে দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার জন্য এই আয়োজনটি এই মুহূর্তে শহরের এক আকর্ষণে পরিণত হয়েছে।