যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুই হাজারের বেশি ইয়াবাসহ দুই কারবারি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১০:২৭ পিএম
যশোরে দুই হাজারের বেশি ইয়াবাসহ দুই কারবারি আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরে পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে।  সোমবার (৮ জুন) জেলার মণিরামপুর ও কোতয়ালী মডেল থানা এলাকায় সংস্থাটি এ অভিযান চালায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি আভিযানিক দল মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আমতলা মোড় এলাকায় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪২)। এ ঘটনায় মণিরামপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বিকেল ৫টার দিকে উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে ডিএনসির আরেকটি দল কোতয়ালী মডেল থানার রাজারহাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় এক যুবককে তল্লাশি করে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবক তৌফিক রহমান (২৯) কোতয়ালী মডেল থানার চাউলিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। যশোরকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)