যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় চারজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:১৬ পিএম
খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় চারজন আটক

চোরাইকৃত ট্রাক কাটার সময় চারজনকে আটক করেছে পুলিশ। যশোরের বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা তিনজনকে এবং পরবর্তীতে যশোর ডিবি পুলিশ আরও একজনকে আটক করে।

আটক চারজনসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। তাদেরকে সোমবার (৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জামাল হোসেন, বকচর হুশতলার মৃত মিলন তালুকদারের ছেলে সেতু তালুকদার, কামালপুর দক্ষিণপাড়ার মৃত রজব আলীর ছেলে এনামুল হক এবং বকচার হুশতলা মাঠপাড়ার হাসান শিকদারের ছেলে হামজা।

পলাতক আসামিরা হলেন বকচর হুশতলার আবু তালহা ও একই এলাকার বদিয়ার রহমানের ছেলের জীবন।

ডিবির এসআই ফকির সালাউদ্দিন খান জানিয়েছেন, সোমবার দুপুরে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ হোসেন গোপন সূত্রে জানতে পারেন, তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্ম হাউসের প্রাচীরের মধ্যে একটি চোরাই ট্রাক কাটা হচ্ছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যাওয়ামাত্রই কয়েকজন পালিয়ে যান।

এখান থেকে আটক করা হয় জামাল, সেতু ও এনামুলকে। পরে সেখান থেকে হলুদ রঙের একটি ড্রাম ট্রাকের কাটা অংশ এবং একটি ছোট পিকআপ জব্দ করা হয়।

আটক তিনজনকে জিজ্ঞাসা করা হলে তারা কাটা ট্রাকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কাটা অংশের দরজার উপরে আয়েশা এন্টারপ্রাইজ লেখা আছে। তাদের তিনজনের কেউই ওই ট্রাকের মালিকের কোন সন্ধান দিতে পারেননি।

পুলিশ সেখান থেকে কাটা অংশ এবং কাটা অংশ বহন কাজে ব্যবহৃত ছোট পিকআপ জব্দ করেছে। পরে এই ঘটনায় বাঘারপাড়া থানায় ছয়জনের নামে একটি মামলা হয়।

এস আই ফকির সালাউদ্দিন খান আরও বলেছেন, পরবর্তীতে তদন্ত করতে গিয়ে অপর আসামি হামজাকে আটক করা হয়। এই মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে।

চারজনকেই আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)