যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আটক আওয়ামী লীগের ১৬ কর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৯:০৪ পিএম
যশোরে আটক আওয়ামী লীগের ১৬ কর্মী কারাগারে

যশোর কোতয়ালি পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের ১৬ কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের লালদিঘির পাড়ে অবস্থিত বিএনপি কার্যালয় ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ত্ব ওই হামলা চালায়। এই মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ জনকে আটক করা হয়। এরা হলেন, রেলগেট পশ্চিমপাড়ার আনিসুর রহমান সাজু, জয়ন্তা গ্রামের দেলোয়ার হোসেন, বকচর চৌধুরীপাড়ার নাজমুল ওরফে তুহিন, হামিদপুরের মনিরুল ইসলাম এবং পুরাতন কসবার ইমরান খান বাদল। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই রাইসুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-মণিরামপুরের কানাইতলায় মহাসড়ক আবরোধ করে গাড়িতে আগুন ও ভাংচুর করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এই মামলায় মোট ৭জনকে আটক করা হয়েছে। এরা হলেন, সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলী রাজ, মারুফ খান, আলিমুল ইসলাম, রাহাত হোসেন, মাহবুবুর রহমান, শহরের রেলগেট পশ্চিমপাড়ার দুলাল হোসেন এবং চৌগাছার বুরিংদিয়া গ্রামের মামুন হোসেন। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই অনুপ কুমার মন্ডল জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেয় আওয়ামী লীগের দুর্বৃত্ত্বরা। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। এই মামলায় আওয়ামী লীগের চার সমর্থককে আটক করা হয়েছে। এরা হলেন, উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তির রহিম ওরফে কালু, বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার রফিকুল ইসলাম, বিরামপুর গুলশান মোড়ের জাহিদ হাসান এবং বিরামপুর জমিদার মোড়ের নেওয়াজ শরীফ ওরফে সাগর খন্দকার। আটক চারজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)