যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিস

শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১০:০৪ পিএম
ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিস

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিস প্রদান করেছে জেলা বিএনপি।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগে আব্দুল জব্বারের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিষয়টি গণ্য করা হয়েছে।

নোটিসে উল্লেখ করা হয়, একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের আচরণ দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আব্দুল জব্বারের সকল সাংগঠনিক পদ ও দায়িত্ব স্থগিত থাকবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)