যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১০:২৮ পিএম
দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রাম আদালতকে সক্রিয়করণে জনসচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়ক এনামুল ও মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।  আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনপদের ছোট ছোট অনেক বিরোধ ও মামলা স্থানীয়ভাবেই সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে জনগণের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। এমনকি গ্রাম আদালতের রায়কে উচ্চ আদালতও যথাযথ মূল্যায়ন করে থাকেন।’

প্রকল্প সমন্বয়কারীরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করতে তারা প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামের হাট-বাজারে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করছেন এবং সচেতনতামূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)