যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুলের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:০২ পিএম
চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুলের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড

গত ৬ এপ্রিল যশোরের সন্ধানী সুপার মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স থেকে অস্ত্রসহ ব্যবসায়ী আলী হোসেন (৩২) আটকের ঘটনায় দায়ের করা মামলায় আটক চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোঁড়া কামরুলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ডিবির এসআই সালাউদ্দিন ফকির জানিয়েছেন, গত ৩১ মে যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ ২০ মামলার আসামি কামরুল ওরফে খোঁড়া কামরুলকে শহরের মিশনপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। তিনি শহরতলীর খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে।

গত ৬ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইন উদ্দিন ফেরদৌস নামে দুজনকে আটক করা হয়েছিল একটি অস্ত্র মামলায়। তাদের ৬ এপ্রিল তন্বী ইলেকট্রনিক্স থেকে উদ্ধার হাওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসী খোলা কামরুলের নাম বেরিয়ে আসে।

সে হিসেবে তাকে আটক করা হয় এবং ওই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)