যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পৃথক দুর্ঘটনায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ২১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৭:৫৫ পিএম
পৃথক দুর্ঘটনায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ২১

যশোরে পৃথক দুর্ঘটনায় একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন এবং শিক্ষার্থীসহ ২১ জন আহত হয়েছেন।

সোমবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারে অপরটি অভয়নগর উপজেলার নওয়াপাড়া যুগ্নীপাশা মাদরাসা মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত হাফিজুর রহমান (৪০) চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। এ ঘটনায় আহত খোকন (৫০) একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

নিহতের জামাই তানভীর জানান, সোমবার সন্ধ্যায় হাফিজুর ও খোকন একটি মোটরভ্যানে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানটি সদর উপজেলার আব্দুলপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

তখন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহতকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

অপরদিকে, সকালে যশোরের অভয়নগর উপজেলায় কলেজগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাংকের সাথে সংঘর্ষে বাসের হেলপারসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে নয়জন শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর।

তথ্য নিশ্চিত করেছেন যশোর নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জাফর ইকবাল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে বাসটি নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। যুগ্নীপাশা মাদরাসা মোড়ে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাংকের সাথে ধাক্কা দেয়।

যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে নয় শিক্ষার্থী ও বাসের হেলপারের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

যশোর নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জাফর ইকবাল বলেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)