যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৬:৪৫ পিএম
নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৬ -২৭ অর্থবছরের জন্য ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে নড়াইল জেলা পরিষদ। শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর আতাউর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান, সদর উপজেলাু নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর, নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল জেলা আইনজীবী সমিতিরি সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল সরদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আল আমিন, রাজু আহম্মেদ রাজিব প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)