প্রেস বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা 'জাগরণী চক্র ফাউন্ডেশন' (জেসিএফ)-এর ২০২৬-২০২৭ অর্থ বছরের ৫০তম বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা শনিবার (২৭ জুন) সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংস্থার নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, সাধারণ পরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
৫০ বছরের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রেখে এবারের বাজেটে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভার শুরুতে জেসিএফ-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত আজাদুল কবির আরজুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সংস্থার সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম শোক প্রস্তাবটি গ্রহণের জন্য আহ্বান জানালে উপস্থিত সকলে সর্বসম্মতভাবে তা গ্রহণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়।
সভায় সভাপত্বিত করেন সংস্থার সাধারণ পরিষদের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম ।
তিনি বলেন, ‘পাঁচ দশক ধরে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৫০তম বাজেটের এই মাইলফলক আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
নতুন অর্থ বছরের এই বাজেট পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে’।
সংস্থার নির্বাহী পরিচালক মেরীনা আখতার স্বাগত বক্তব্যে বিগত বছরের অর্জনসমূহ তুলে ধরেন এবং নতুন বাজেট মূল দিকগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ সাধারণ সভায় সংস্থার সার্বিক কার্যক্রম, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত সাধারণ পরিষদের সদস্যবৃন্দ সংস্থার সার্বিক অগ্রগতির প্রশংসা করেন এবং নতুন বাজেট অনুমোদনের মাধ্যমে সংস্থার সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।