স্টাফ রিপোর্টার
, যশোর
মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রানু বেগম টুনি।
অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধের উপক্রম। বাঁচতে চেয়ে তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিত্ব ও প্রবাসী ভাইদের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রানু বেগম টুনি যশোর সিটি কলেজপাড়া বউ বাজার এলঅকার আয়নুল পাঠানের স্ত্রী। তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্যানসার আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আজ নিঃস্ব। নিজেদের সামান্য যা কিছু ছিল, তা বিক্রি করে এ পর্যন্ত দুটি কেমোথেরাপির খরচ চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে এখনো আরও চারটি কেমোথেরাপির প্রয়োজন।
অসহায় রানু বেগম জানান, প্রতি ২১ দিন পর পর তাকে একটি করে কেমোথেরাপি দিতে হচ্ছে, যার পেছনে প্রতিবার খরচ হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা।
তিনি বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের সামান্য সহযোগিতা আমাকে নতুন জীবন দিতে পারে।’
সাহায্য পাঠানোর ঠিকানা
অগ্রণী ব্যাংক লিমিটেড, ঝুমঝুমপুর শাখা, যশোর
সঞ্চয়ী হিসাব নম্বর: ০২০০০১৬৯৩৫৩৯৯
বিকাশ (পার্সোনাল): ০১৯৩৩-১৮৩৬১২