যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২১ জেলায় ওজোপাডিকো সিবিএ-এর গেট সভা

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৯:৫১ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ১০:১৪ পিএম
২১ জেলায় ওজোপাডিকো সিবিএ-এর গেট সভা

সিবিএ কর্তৃক উত্থাপিত শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য দ্বিপক্ষীয় বৈঠক আহ্বান না করার প্রতিবাদ এবং ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় শনিবার গেট সভা হয়েছে।

সভায় নেতারা অভিযোগ করেন, গত ৭ মে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্তৃপক্ষের কাছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ'র এর পক্ষ থেকে ১২ দফা সম্বলিত শিল্প দাবি উত্থাপন করা হয়।

শ্রম আইনে বিরোধ উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে সিবিএ'র সাথে আলোচনা সাপেক্ষে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করার বিধান থাকলেও ৫০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনও দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করেনি। কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রম আইন তথা শ্রমিকদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের প্রতিবাদ এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় গেট সভা পালিত হয়েছে।

নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, ৩০ জুনের মধ্যে আলোচনায় না বসলে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক ১ জুলাই বেলা ১১টায় খুলনার বয়রাস্থ বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ খুলনা- ২,৩,ও ৫, বিক্রয় বিতরণ বিভাগ খুলনা-১ এবং বিক্রয় বিতরণ বিভাগ খুলনা-৪ দপ্তরের সামনে গেট সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ সিবিএ ইউনিয়নের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি কাজী আলী আহসান সানি ও হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক জাকির হাসান এবং খুলনা জেলা শাখার ক্ষতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাকির আলম খান এবং মো. কালাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)