যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৩:২৯ পিএম
লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত নামের সাড়ে তিন বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত হলদা গ্রামের স্কুলশিক্ষক শহীদুল্লাহর মেয়ে। নলদী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) আবু তালেব মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুসরাত বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর পুকুর থেকে নুসরাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)